Bangladesh · 2026-11-05 17:21:00

ভালুকায় নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে জিয়ার নেতৃত্বে যুবদলের অবস্থান কর্মসূচি

ভালুকায় নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে জিয়ার নেতৃত্বে যুবদলের অবস্থান কর্মসূচি
সারাদেশে আওয়ামীলীগ কর্তৃক পোশাক শ্রমিকদের উস্কে দিয়ে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ময়মনসিংহের ভালুকার উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন যুবদল অবস্থান কর্মসূচি পালন করছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টা থেকে জামিরদিয়া মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি শুরু হয়।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি মজিবুর রহমান, জেলা যুবদলের জেলা যুবদলের সম্মানিত সদস্য ও হবিরবাডি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, হবিরবাডি ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির, যুবদল নেতা সাইফুল ইসলাম, জামাল হোসেন প্রধান প্রমুখ।

দিনব্যাপী যুবদলের নেতাকর্মীরা
সারাদেশে আওয়ামীলীগ কর্তৃক পোশাক শ্রমিকদের উস্কে দিয়ে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যান। অবস্থান কর্মসূচীতে হবিরবাডি ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Source - www.bd24live.com ↗