ফ্রান্সজুড়ে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলে কয়েক লাখ মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। ট্রেড ইউনিয়নগুলো দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে, যার আওতায় হাসপাতাল কর্মী, বিমান চলাচল নিয়ন্ত্রণকারী কর্মকর্তা, ডাক বিভাগের কর্মী, শিক্ষক এবং রেলকর্মীরাও যুক্ত হতে পারেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।