সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩ নং কাজলসার ইউনিয়নের আটগ্রাম নালুহাটি এলাকায় সুরমা নদীর ভাঙনের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর ৫ টার দিকে নদীভাঙনে বেড়িবাঁধে বিশাল ভাঙন দেখা দেয়। প্রায় ২০০ ফুট জায়গাজুড়ে মূল বেড়িবাঁধের প্রায় অর্ধেক নদীগর্ভে তলিয়ে গেছে। এতে আশপাশের বাড়িঘর ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল কাইয়ুম বলেন, কয়েক দিন ধরেই বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছিল।
কিন্তু গতরাতে বড় আকারে ভাঙনের সৃষ্টি হয়েছে। আশপাশের বাড়িঘর এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কপাল মন্দ হলেও কিছুটা ভাগ্য সুপ্রসন্ন যে, শুষ্ক মৌসুমে ভাঙন দেখা দিয়েছে। প্রশাসনের সদিচ্ছা থাকলে এখনই ভাঙন প্রতিরোধ ও সংস্কারের কাজ করা সম্ভব। স্থানীয় বেবুল আহমদ বলেন, আটগ্রামের নদীর পাড়ে যেসব বাড়িঘর আছে, এর আশপাশে অনেক বাড়িঘর ও বাউশ (সবজি) রয়েছে।
আটগ্রাম নালুহাটিতে সুরমার নদীভাঙন, হুমকিতে বাড়িঘর-মসজিদ

সবজি যাক, তবুও মানুষ রক্ষা পাক। আটগ্রাম আমজদিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী লাহিন আহমদ বাপ্পি বলেন, বছরের শেষ সময়, সামনে আমাদের পরীক্ষা। নদীভাঙনের কারণে মাদরাসায় যেতে সমস্যা হচ্ছে। দ্রুত ব্যবস্থা নিলে আমাদের জন্য ভালো হবে। স্থানীয়রা জানান, দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে নদীভাঙনে আশপাশের বসতবাড়ি, কৃষিজমি ও মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়তে পারে।
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
The post আটগ্রাম নালুহাটিতে সুরমার নদীভাঙন, হুমকিতে বাড়িঘর-মসজিদ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗