Bangladesh · 2026-11-05 17:28:16

শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ ফেরত চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ বৃহস্পতিবার চীনের কমিউনিস্ট পার্টি- সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে বিদায় জানানোর পর এ কথা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার ফিরে আসা হাস্যকর। সে শ্বশুরবাড়ি বেড়াতে আসবে না যে, পাসপোর্ট নিয়ে আসবে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে, সেই অনুযায়ী তার হস্তান্তর চায় সরকার।

তিনি বলেন, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছেছে। বাংলাদেশ–চায়না –মিয়ানমার করিডর হলে ব্যবসা বাণিজ্য বাড়বে, তবে আগে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে।

The post শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗