যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন পদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন একাধিক রাজনীতিবিদ। প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর, প্রথম আদিবাসী নারী গভর্নর, প্রথম মুসলিম সিনেটর থেকে শুরু করে প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ সিনেটর, এবারের নির্বাচনে যুক্ত হয়েছে নানা ঐতিহাসিক অর্জন। একনজরে দেখে নেওয়া যাক তাঁদের।
কেইশা ল্যান্স বটমস
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হয়েছেন তিনি। জর্জিয়ার প্রথম নারী ও প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নরও তিনি।ডেব হাল্যান্ড
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম আদিবাসী নারী গভর্নর নির্বাচিত হয়েছেন তিনি। লাগুনা পুয়েবলো জনগোষ্ঠীর সদস্য ডেব এর আগে নিউ মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
আবদুল আল–সাইদ
যুক্তরাষ্ট্রের ইতিহাসে মিশিগান থেকে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি। চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে পরিচিত আবদুল আল–সাইদের বাবা মিসরীয় বংশোদ্ভূত।
২০২৬ সালে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাসের প্রথম যা কিছু

অ্যামি অ্যাক্টন
ওহাইওর ইতিহাসে প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে অঙ্গরাজ্যটির স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যামি।জেভিয়ার বেসেরা
ক্যালিফোর্নিয়ার ইতিহাসে নির্বাচিত প্রথম লাতিনো গভর্নর হতে যাচ্ছেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী ও ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ছিলেন।ডেভিড ক্রাউলি
উইসকনসিনের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে মিলওয়াকি কাউন্টির নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন।জিনা হিনোজোসা
টেক্সাসের ইতিহাসে প্রথম হিস্পানিক নারী গভর্নর নির্বাচিত হয়েছেন তিনি। ১৯৯০ সালের পর অঙ্গরাজ্যটিতে প্রথম ডেমোক্র্যাট গভর্নরও হতে যাচ্ছেন জিনা।অ্যামি ক্লোবুচার
মিনেসোটার ইতিহাসে প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে দীর্ঘদিন অঙ্গরাজ্যটির সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Source - www.haal.fashion ↗