দৈনিক বিজনেস বাংলাদেশ এবং ডেইলি বাংলাদেশ আপডেট পত্রিকার সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার বাদ আসর কুমিল্লার বুড়িচং উপজেলার জরুইন গ্রামের বাড়ির ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় সংসদ সদস্য হাজী জসিম উদদীনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। নেওয়াজ আলী সর্দার জীবদ্দশায় এলাকায় স্কুল, মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মেহেদী হাসান বাবু তার বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা আর নেই

তার মৃত্যুতে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
The post সাংবাদিক মেহেদী হাসান বাবুর বাবা আর নেই appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗