Bangladesh · 2026-11-05 20:21:26

নতুন এমপিও পেলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী, উচ্চতর গ্রেড পেল ৫৪৭৪

নতুন এমপিও পেলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী, উচ্চতর গ্রেড পেল ৫৪৭৪
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত আরও ৩৭৬ জন শিক্ষক-কর্মচারী নতুন করে এমপিওভুক্ত হয়েছেন। একই সঙ্গে ১ হাজার ৫৯৪ জনকে বিএড স্কেল এবং ৫ হাজার ৪৭৪ জনকে উচ্চতর গ্রেড বা টাইম স্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মাউশির তথ্য অনুযায়ী, নতুন এমপিওভুক্ত ৩৭৬ জনের মধ্যে স্কুল পর্যায়ের ২৭২ জন এবং কলেজ পর্যায়ের ১০৪ জন রয়েছেন। বিএড স্কেল পেয়েছেন ১ হাজার ৫৯৪ জন। তাদের সবাই স্কুল পর্যায়ের শিক্ষক। অন্যদিকে, উচ্চতর গ্রেড বা টাইম স্কেল পাওয়া ৫ হাজার ৪৭৪ জনের মধ্যে স্কুল পর্যায়ের ৫ হাজার ১৬৯ জন এবং কলেজ পর্যায়ের ৩০৫ জন।

কোন অঞ্চলে কতজন এমপিও পেলেন অঞ্চলভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি নতুন এমপিওভুক্ত হয়েছেন রাজশাহীতে। এ অঞ্চলে স্কুল পর্যায়ের ৭৫ জন এবং কলেজ পর্যায়ের ৩৪ জনসহ মোট ১০৯ জন নতুন এমপিও পেয়েছেন। এছাড়া বিএড স্কেল পেয়েছেন ৩৩৩ জন। উচ্চতর গ্রেড বা টাইম স্কেল পেয়েছেন স্কুলের ৮৪৮ জন ও কলেজের ৭৪ জন। রংপুর অঞ্চলে নতুন এমপিওভুক্ত হয়েছেন স্কুলের ৭৭ জন ও কলেজের ১০ জন।

বিএড স্কেল পেয়েছেন ২৬৬ জন। উচ্চতর গ্রেড বা টাইম স্কেল পেয়েছেন স্কুলের ৬৭২ জন এবং কলেজের ৩২ জন। ঢাকা অঞ্চলে নতুন এমপিও পেয়েছেন স্কুল পর্যায়ের ৪০ জন ও কলেজ পর্যায়ের ২৯ জন। বিএড স্কেল পেয়েছেন ২৫৫ জন। উচ্চতর গ্রেড বা টাইম স্কেল পেয়েছেন স্কুলের ৪৪৩ জন ও কলেজের ২০ জন। খুলনা অঞ্চলে স্কুল ও কলেজ পর্যায়ে ১৪ জন করে মোট ২৮ জন নতুন এমপিওভুক্ত হয়েছেন।

বিএড স্কেল পেয়েছেন ১৯৫ জন। উচ্চতর গ্রেড বা টাইম স্কেল পেয়েছেন স্কুলের ১ হাজার ২৩৩ জন এবং কলেজের ৪২ জন। বরিশাল অঞ্চলে নতুন এমপিও পেয়েছেন স্কুলের ১৭ জন ও কলেজের পাঁচজন। বিএড স্কেল পেয়েছেন ৮৪ জন। উচ্চতর গ্রেড বা টাইম স্কেল পেয়েছেন স্কুলের ৫৯০ জন ও কলেজের ৫৫ জন। এছাড়া ময়মনসিংহে স্কুলের ৩৩ জন ও কলেজের দুজন, কুমিল্লায় স্কুলের আটজন ও কলেজের দুজন, চট্টগ্রামে স্কুলের পাঁচজন ও কলেজের তিনজন এবং সিলেটে স্কুলের তিনজন ও কলেজের দুজন নতুন এমপিওভুক্ত হয়েছেন।

নিষ্পত্তির অপেক্ষায় তিন হাজারের বেশি আবেদন এদিকে, এমপিও সংক্রান্ত ৩ হাজার ১৮৭টি আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ের ২ হাজার ৪৯৩টি এবং কলেজ পর্যায়ের ৬৯৪টি আবেদন। অঞ্চলভিত্তিক হিসাবে রাজশাহীতে স্কুল পর্যায়ের ৪১৯টি ও কলেজ পর্যায়ের ১৩৭টি আবেদন বকেয়া রয়েছে। ঢাকায় এ সংখ্যা যথাক্রমে ৩৭৭টি ও ১১৫টি। রংপুরে স্কুলের ৩৫৫টি ও কলেজের ১১৪টি এবং খুলনায় স্কুলের ৩২৪টি ও কলেজের ৮২টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

এছাড়া বরিশালে স্কুলের ৩৮১টি ও কলেজের ৯৩টি, চট্টগ্রামে স্কুলের ১৫৯টি ও কলেজের ৪০টি, কুমিল্লায় স্কুলের ১৭০টি ও কলেজের ৪৭টি, ময়মনসিংহে স্কুলের ১৮৯টি ও কলেজের ৩৪টি এবং সিলেটে স্কুলের ১১২টি ও কলেজের ২২টি আবেদন বকেয়া রয়েছে। মাউশির পরিসংখ্যান অনুযায়ী, সব অঞ্চলে স্কুল পর্যায়ে মোট ১১ হাজার ৩৪৩টি এবং কলেজ পর্যায়ে ১ হাজার ৯০৭টিসহ মোট ১৩ হাজার ২৫০টি আবেদন জমা পড়েছে।

The post নতুন এমপিও পেলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী, উচ্চতর গ্রেড পেল ৫৪৭৪ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗