জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও গতিশীল, সহজ ও কার্যকর করার লক্ষ্যে নেত্রকোনায় CRVS (Civil Registration and Vital Statistics) বাস্তবায়নবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) মন্ত্রিপরিষদ বিভাগের ‘Technical Support for CRVS System Improvement in Bangladesh (Phase-V)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার অনুবিভাগের সচিব মিজ্ ফারাহ শাম্মী, এনডিসি।
প্রশিক্ষণে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি নেত্রকোনায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের গতি বৃদ্ধি, নিবন্ধন ব্যবস্থার উন্নয়ন এবং CRVS পদ্ধতির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা। এর মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং নিবন্ধন কার্যক্রমে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
নেত্রকোনায় জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করতে প্রশিক্ষণ উদ্বোধন

প্রশিক্ষণ শেষে সচিব ফারাহ শাম্মী নেত্রকোনা সার্কিট হাউস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
Source - www.bd24live.com ↗