নাটোরের সিংড়ায় সড়কে দাঁড়িয়ে থাকা বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আবু বক্কর সিদ্দিক (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে আহত হয়েছেন বেল্লাল নামে আরোও একজন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিংড়া উপজেলার ফরিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত আবু বক্কর সিদ্দিক বগুড়া জেলার গাবতলী উপজেলার রামেশ্বরপুর গ্রামের দুদু মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বক্কর সিদ্দিক মোটরসাইকেল নিয়ে বগুড়া থেকে নাটোরের সিংড়া উপজেলার দরি মহিষমারি গ্রামে তার মামার জানাযায় যাচ্ছিলেন। পথে সিংড়া উপজেলার ফরিদনগর এলাকায় পৌঁছালে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি বালিবাহী টলির পেছনে সজোরে ধাক্কা দেন তিনি। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দূর্ঘটনার খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।
Source - www.bd24live.com ↗