ভোর পাঁচটায় বাড়ি থেকে বের হয়েছেন সুমিতা তঞ্চঙ্গ্যা (৬৫)। পাহাড়ে উৎপাদিত লাউ, বরবটি ও লেবুসহ বিভিন্ন কৃষিপণ্য নিয়ে এসেছেন বান্দরবান শহরের মধ্যমপাড়া মার্মা বাজারে। এসব পণ্য বিক্রি করেই চলে তার সংসার। বাজারে ক্রেতার অপেক্ষায় দীর্ঘ সময় থাকতে হয় তাকে। এর মধ্যে একপর্যায়ে প্রস্রাবের চাপ আসে। কিন্তু বাজারে কোনো পাবলিক টয়লেট বা গণশৌচাগার না থাকায় বিপাকে পড়েন তিনি।