বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, “গত আট মাসে দেশে বিদ্যুৎ সরবরাহের জন্য সরকারকে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। যুদ্ধের কারণে সারা বিশ্বে বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানো ছাড়া কোনো কার্যকর বিকল্প নেই।”