Bangladesh · 2026-11-05 22:18:52

নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল পাকিস্তান

নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল পাকিস্তান
সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও উপকরণে তৈরি এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ফায়েজের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে পাকিস্তান। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর আইএসপিআর।

পাকিস্তানের আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ফা’য অত্যাধুনিক টার্মিনাল গাইডেন্স সিস্টেমে সজ্জিত। এছাড়া এটি অনেক দূর থেকে শত্রুপক্ষের আকাশসীমার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এর আগে, গত ১৩ অক্টোবর পাকিস্তান সেনাবাহিনী ফাতাহ টু এক্সটেনডেন্ট রেঞ্জ নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বর্ধিত পাল্লার সংস্করণের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল।

আইএসপিআর জানিয়েছে, ফাতাহ টু এক্সটেনডেন্ট রেঞ্জ ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

একইসঙ্গে এর গতিপথ ও কৌশলগত দিক পরিবর্তনের সক্ষমতার কারণে এটি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম বলেও জানানো হয়েছে।

The post নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল পাকিস্তান appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗