পটুয়াখালীর মহিপুর ও ভোলার বোরহানউদ্দিনে পৃথক অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, তিনটি ড্রেজার এবং একটি বাল্কহেড জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় ছয়জনকে আটক করা হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৪ নভেম্বর রাত ১০টার দিকে পটুয়াখালীর মহিপুর থানার আলীপুর মাছঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট নিজামপুর ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ১৯টি বেহুন্দি জাল, চারটি উইংস, চারটি ট্রলডোরসহ বিভিন্ন ট্রলিং সরঞ্জাম উদ্ধার করা হয়।
পটুয়াখালী ও ভোলায় কোস্ট গার্ডের অভিযান: ট্রলিং বোট ও ড্রেজারসহ আটক ৬

এ ঘটনায় তিন জেলেকে আটক করা হয়। অন্যদিকে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টার দিকে ভোলার বোরহানউদ্দিন থানার হাঁসেরচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড বেইস ভোলা। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ তিনজনকে আটক করা হয়। কোস্ট গার্ড জানায়, জব্দ করা ট্রলিং বোট, সরঞ্জাম, ড্রেজার ও বাল্কহেড এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষা এবং নদীতীরবর্তী জনগণের ফসলি জমি ও বসতভিটা সুরক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
The post পটুয়াখালী ও ভোলায় কোস্ট গার্ডের অভিযান: ট্রলিং বোট ও ড্রেজারসহ আটক ৬ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗