সামান্তা শারমিনের রাজনৈতিক জার্নি এখনো অনেক বাকি, এমন মানুষের জায়গা আমাদের রাজনীতিতে আরও বড় হওয়া দরকার বলে মন্তব্য করেছেন এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তাসনিম জারা এ মন্তব্য করেন।
তাসনিম জারা বলেন, ‘রাজনীতিতে কথা বলতে আসা মানুষের অভাব নেই। শুনতে আসা মানুষ খুব কম। সামান্তা আপাকে খুব কাছ থেকে দেখেছি। উনি সেই অল্প মানুষদের একজন। অক্লান্ত পরিশ্রম করেন, তবু কেউ কথা বলতে এলে থামেন, পুরোটা শোনেন, মানুষটাকে কখনো বুঝতে দেন না যে ওনার তাড়া আছে। মানুষের কাছে যান তাদের জীবনটা বুঝতে, তাদের পাশে দাঁড়াতে।’
সামান্তার রাজনৈতিক জার্নি অনেক বাকি: তাসনিম জারা

তিনি আরও লেখেন, ‘ওনার রাজনৈতিক জার্নি এখনো অনেক বাকি। এমন মানুষের জায়গা আমাদের রাজনীতিতে আরও বড় হওয়া দরকার।’
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে সামান্তা শারমিন ঘোষণা দেন, ‘কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টি থেকে আমি পদত্যাগ করেছি।’
তিনি বলেন, ‘আজ থেকে প্রায় এক বছর আগে আমি জাতীয় নাগরিক পার্টির জোট গঠনের প্রশ্নে একটা আলাদা অবস্থান নিয়েছিলাম। আমি বলেছিলাম, জামায়াতে ইসলামী নীতিগত বা কৌশলগত কোনো ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য না এবং তাদের সঙ্গে জোট করার জন্য এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে।’
Source - www.bd24live.com ↗