রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে নেমে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দিনভর অধ্যক্ষকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার পর রাতেও কলেজের সামনের সড়কে অবস্থান নেন তারা।