যুক্তরাষ্ট্রের সদ্য অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছেন ডেমোক্র্যাটরা। এই বিজয়ের মধ্য দিয়ে ভোটারদের প্রত্যাশা পূরণের বড় দায়িত্বও এসে পড়েছে দলটির নেতাদের ওপর। নির্বাচনী প্রচারে দেওয়া নানা প্রতিশ্রুতি বাস্তবায়নই এখন বিজয়ীদের সামনে প্রধান চ্যালেঞ্জ।