Bangladesh · 2026-11-06 09:28:16

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে
সাপ্তাহিক ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা কিংবা ঘোরাঘুরির পরিকল্পনা করেন অনেকেই। তবে প্রয়োজনীয় তথ্য না জেনে মার্কেটে গিয়ে অনেক সময় বন্ধ দোকানপাটের কারণে বিড়ম্বনায় পড়তে হয়। তাই বাইরে বের হওয়ার আগে রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও বিপণিবিতান বন্ধ থাকবে, তা জেনে নেওয়া জরুরি।

আজ শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সাপ্তাহিক ছুটির কারণে দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকায় দোকানপাট বন্ধ থাকবে যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ধূপখোলা, গেন্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, ওয়ারী, বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশে দোকানপাট বন্ধ থাকবে।

যেসব মার্কেট বন্ধ থাকবে আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট এবং শারিফ ম্যানসন।

সাপ্তাহিক ছুটির দিনে এসব এলাকায় কেনাকাটা করতে যাওয়ার পরিকল্পনা থাকলে আগেই বিষয়টি বিবেচনায় রাখুন। এতে অপ্রয়োজনীয় যাতায়াত ও ভোগান্তি এড়ানো সম্ভব হবে।

The post শুক্রবার রাজধানীর যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗