ভাইরাল ভিডিওতে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর কী বলেছেন?

একটি টাউন হল বৈঠকে থমাস টিপেল নামের এক তরুণ এল-সায়েদকে ‘মুসলিম ব্রাদারহুড’ সম্পর্কে প্রশ্ন করেন। জবাবে এল-সায়েদ প্রশ্নটির অন্তর্নিহিত উদ্দেশ্য তুলে ধরে বলেন, এর মাধ্যমে মূলত তার প্রতি ‘দ্বৈত আনুগত্যের’ সন্দেহ প্রকাশ করা হচ্ছে। তিনি স্পষ্ট করে জানান, কোনো নির্দিষ্ট ধর্মের প্রতিনিধি হিসেবে তিনি সিনেটর পদে লড়ছেন না; বরং যুক্তরাষ্ট্রের সিনেটে জনগণের প্রতিনিধিত্ব করতেই নির্বাচনে অংশ নিয়েছেন।
Source - www.risingbd.com ↗