পঞ্চগড়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা পাউরুটির ভেতরে ধারালো ব্লেড পাওয়ার অভিযোগ উঠেছে। কীভাবে স্কুল ফিডিংয়ের পাউরুটিতে ব্লেড এলো এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন।