সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও কারখানায় উৎপাদন বন্ধের পরিস্থিতিতে আপাতত মাঠপর্যায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কোনো বাস্তবতা দেখছেন না শ্রমিকনেতারা। অবিলম্বে কারখানায় উৎপাদনে ফিরতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।