নদীর পানি বাড়ে, কখনো কমে। কোথাও নতুন করে জেগে ওঠে চর, কোথাও আবার ভাঙনের মুখে হারিয়ে যায় বসতভিটা। গত মৌসুমে যে জমিতে ফসল ফলেছিল, এ মৌসুমে সেখানে বয়ে যায় নদীর স্রোত। ঘর, জমি আর জীবিকার এমন অনিশ্চয়তার মধ্যেই দিন কাটে বাংলাদেশের উপকূলীয় চরাঞ্চলের মানুষের।