বাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। শুক্রবার রাজধানীর কাঁচাবাজারে প্রতি কেজি আলু ২৫ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, রসুন ১৬০ টাকা এবং আদা ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
পাশাপাশি শিম ৫০ টাকা, বেগুন ৫০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, মুলা ৩০ টাকা এবং করলা ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া ফুলকপি প্রতি পিস ২০ টাকা ও লাউ পিসপ্রতি ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
কাঁচামরিচ প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে টমেটো কেজিতে ২০ টাকা বেড়ে ১২০ টাকায় এবং শসা ২০ টাকা বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে পোল্ট্রি মুরগির দাম কেজিতে বেড়েছে ১০টাকা। সোনালি মুরগি ৩২০ টাকা, ব্রয়লার ১৮০টাকা এবং লেয়ার মুরগি ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া, ডিমের দাম কিছুটা কমে ডজন ১২০ টাকায় পাওয়া যাচ্ছে।
সবজির দাম কমলেও বেড়েছে পোল্ট্রি মুরগির দাম

The post সবজির দাম কমলেও বেড়েছে পোল্ট্রি মুরগির দাম appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗