ফ্রান্সজুড়ে আবারও কয়েক লাখ মানুষ ধর্মঘট ও বিক্ষোভে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার প্যারিস, মার্সেই ও লিওঁসহ বিভিন্ন শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
বিক্ষোভকারীদের দাবি, ন্যূনতম মজুরি ও সব কর্মীর বেতন বাড়াতে হবে। পাশাপাশি কর সংস্কার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুযোগ-সুবিধা উন্নত করার দাবিও জানিয়েছেন তারা।
ট্রেড ইউনিয়নগুলোর ডাকে সরকারি কর্মীদের ধর্মঘটে অংশ নেন বিভিন্ন খাতের শ্রমজীবীরা। আন্দোলনে সমর্থন দেয় শিক্ষার্থীরাও।
ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, মূল সমাবেশ শুরুর আগেই প্যারিসসহ দেশজুড়ে বিক্ষোভে অংশ নেন ৬ লাখ মানুষ।
গত সেপ্টেম্বরে সরকারি মাধ্যমিক স্কুলগুলোর দুরবস্থার প্রতিবাদ থেকে শিক্ষার্থীদের এ আন্দোলন শুরু হয়। পরবর্তীতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি এবং শিক্ষা ও সরকারি সেবার দুরবস্থার প্রতিবাদে এ আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে।
ফ্রান্সজুড়ে ফের লাখো মানুষের ধর্মঘট ও বিক্ষোভ

The post ফ্রান্সজুড়ে ফের লাখো মানুষের ধর্মঘট ও বিক্ষোভ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗