ভারতে ক্রমবর্ধমান জনঅসন্তোষ নিরসনে কেন্দ্রীয় সরকার ব্যর্থ হলে ভারত বাংলাদেশ ও নেপালের চেয়েও খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে পারে। এমন সতর্কবার্তা করেছেন দেশটির কংগ্রেস নেতা ও ঝাড়খণ্ডের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ইরফান আনসারি। বৃহস্পতিবার ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসআইআর সহ বিভিন্ন স্পর্শকাতর ইস্যু ও দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে শোনা যায় তাকে।