একসময় রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছিল সাহিত্য সম্রাটের সমাধিস্থল। পরে বাংলাদেশ টেলিভিশনের ‘কথামালা’ ম্যাগাজিন অনুষ্ঠানে এ বিষয়ে একটি হৃদয়স্পর্শী প্রতিবেদন প্রচারিত হলে বিষয়টি সংস্কৃতি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়। পরবর্তী সময়ে বাংলা একাডেমির তত্ত্বাবধানে সেখানে নির্মাণ করা হয় বর্তমান মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র।