এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার টাকায়

ভোলার তজুমদ্দিন উপজেলায় বড় আকৃতির একটি ইলিশ মাছ ২১ হাজার ৮৫০ টাকায় বিক্রি হয়েছে। প্রায় তিন কেজি ওজনের এই ইলিশের প্রতি কেজির দাম পড়েছে প্রায় ৭ হাজার ৬৬৭ টাকা। বিশাল আকারের এই ইলিশ বাজারে তোলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মধ্যে বেশ কৌতূহল ও আগ্রহ তৈরি হয়।
Source - www.risingbd.com ↗