বর্ষার ছয় মাস পানিতে ডুবে থাকা সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওর থেকে পানি নামতে শুরু করেছে। ধীরে ধীরে জেগে উঠছে এক ফসলি বোরো আবাদের জমি। কোথাও চলছে বীজতলা তৈরির কাজ, কোথাও জমি প্রস্তুত করছেন কৃষকেরা। নতুন মৌসুমের এই ব্যস্ততার মধ্যেও তাদের মনে স্বস্তি নেই।