গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচার, শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং শ্রমিক নেত্রী রোজিনা আক্তার সুমিসহ গ্রেপ্তার শ্রমিক ও নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করেছে গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। একই সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছে সংগঠনটি।