সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল ও সয়দাবাদ ইউনিয়ন থেকে গ্রেফতার আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে ভোররাতে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন- সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আরিফুল ইসলাম ওরফে আরিফ (৪৫) ও সয়দাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল রাব্বি (৪১)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, গ্রেফতারদের শুক্রবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন।
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ দুই সংগঠনের দুই নেতা কারাগারে

Source - www.bd24live.com ↗