১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু

‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ (ট্রেন নম্বর ৮০৮) প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ছেড়ে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ (ট্রেন নম্বর ৮০৭) প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।
Source - www.risingbd.com ↗