বিদেশ ভ্রমণ সবসময় নিজের দেশকে নতুনভাবে দেখার সুযোগ করে দেয়। গত বছর শেনজেন ভিসায় ইউরোপের নয়টি দেশ ভ্রমণের সুযোগ হয়েছিল। এ নিয়ে লিখতে চাইলেও পরে আর হয়ে ওঠেনি। সম্প্রতি, আমাদের বিভাগের সহকর্মী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে আট দিনের মালদ্বীপ ও শ্রীলঙ্কা সফরে গিয়েছিলাম।