ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক মজুরির দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে পৃথক তিনটি মামলা করা হয়েছে। এসব মামলায় প্রায় ৪ হাজার মানুষকে আসামি করা হয়েছে। এর মধ্যে শিল্প পুলিশের পক্ষ থেকে দুটি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।