চলতি বছরের প্রথম নয় মাসে চীনে বিয়ের হার গত ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এটি জন্মহার হ্রাস এবং জনতাত্ত্বিক চাপের বিষয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে—এমন একটি দেশে, যেখানে সন্তান জন্মদানের বিষয়টি এখনো বিয়ের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।