ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকালে শুরু হওয়া এ বিক্ষোভ একপর্যায়ে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য, সাংবাদিক ও বিএনপির নেতা-কর্মীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।