চুরির চেষ্টার অভিযোগে লোকজনের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ডাবগাছে উঠে বসেন এক যুবক। তাকে নামাতে সাড়ে তিন ঘণ্টা ধরে নানা কৌশল অবলম্বন করেও ব্যর্থ হয় পুলিশ ও ফায়ার সার্ভিস। শেষ পর্যন্ত স্থানীয় পরিচিত ব্যক্তিদের দেখে আশ্বস্ত হয়ে নিজেই গাছ থেকে নেমে আসেন তিনি।