বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার দুপুরে সিলেট নগরীর আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

দলীয় নেতাকর্মীরা জানান, সকালে নিজের নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলায় কয়েকটি উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী। পরে বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা তাকে আশঙ্কামুক্ত জানিয়েছেন। তবে শারীরিক অবস্থা বিবেচনায় তাকে হাসপাতালে পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে।

The post হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রমমন্ত্রী appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.