বাংলাদেশের ব্যবসায়ীদের জন্যও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণের সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের মতো বাজারে বিনিয়োগের সুযোগকে কাজে লাগালে এ দেশের ব্যবসায়ীরা দেশটির ব্যবসায়িক বিভিন্ন সুযোগ–সুবিধা যেমন জানতে পারবেন, তেমনি বিনিয়োগ পরিবেশ সম্পর্কেও ধারণা পাবেন। একইভাবে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদেরও বাংলাদেশে বিনিয়োগে বড় ধরনের সুযোগ ও সম্ভাবনা রয়েছে।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ৩০তম ইউএস ট্রেড শোর দ্বিতীয় দিনে আজ শুক্রবার বিকেলে আয়োজিত এক সেমিনারে এই মতামত তুলে ধরা হয়। অ্যামচেমের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমিনারটি সঞ্চালনা করেন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট। সেমিনারে আলোচনায় অংশ নেন ট্রান্সকম লিমিটেডের গ্রুপের সিইও সিমিন রহমান, ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের সিইও তানজিম চৌধুরী, পিডব্লিউসি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান। আলোচনায় অনলাইনে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেট ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের একজন প্রতিনিধি, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের সিলেক্ট ইউএসএ হেডকোয়ার্টার্সের ব্রেন্ডন কিউ এবং যুক্তরাষ্ট্রের সাইট-সিলেকশন বিশেষজ্ঞ পেইজ ওয়েবস্টার।
যুক্তরাষ্ট্রের বাজারেও এ দেশের ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ রয়েছে

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ও ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস যৌথভাবে তিন দিনব্যাপী ইউএস ট্রেড শোর আয়োজন করে। এই আয়োজনে নানা প্রদর্শনীর পাশাপাশি ছিল বিষয়ভিত্তিক সেমিনার ও আলোচনা অনুষ্ঠান। তারই অংশ হিসেবে আজ শুক্রবার বিকেলে ‘যুক্তরাষ্ট্রে বিনিয়োগের সম্ভাবনা ও উপায়’ শীর্ষক সেমিনারটি আয়োজন করে অ্যামচ্যাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমিনারটির মাধ্যমে বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সামনে যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগের সম্ভাবনা, ব্যবসা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরির বিষয়ে দিকনির্দেশনা তুলে ধরা হয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আড়াই বছর পর ইউএস ট্রেড শোর আয়োজন করা হয়েছে।

Source - www.prothomalo.com ↗