ইউরোপজুড়ে যাত্রীবাহী বিমানগুলোতে বোমা হামলার হুমকির পর এবার মহাদেশটির দুটি দেশের সংবাদমাধ্যমে হামলার হুমকির খবর এসেছে। শুক্রবার আয়ারল্যান্ড ও বুলগেরিয়ার সংবাদ কক্ষগুলোতে ‘মিখাইল আন্দ্রোপভ’ নামধারী এক ব্যক্তির কাছ থেকে ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি এসেছে বলে জানিয়েছে রয়টার্স।