আমদানি পণ্যের ব্যয় পরিশোধে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন-আকুর আমদানি বিল বাবদ ১৬৪ কোটি ২৪ লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের বিপিএম-সিক্স পদ্ধতিতে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৯ বিলিয়ন ডলারে। আর গ্রস রিজার্ভ রয়েছে ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সেপ্টেম্বর-অক্টোবর মাসের জন্য আকুর ১৬৪ কোটি ডলারের আমদানি বিল পরিশোধ করা হয়েছে। এর আগের দুই মাসে পরিশোধ করা হয়েছিল ১৩৯ কোটি ডলার। মূলত আমদানি বৃদ্ধির কারণে বিলের পরিমাণ বেড়েছে।
এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা হলো আকু। এর মাধ্যমে নয়টি সদস্য দেশ দুই মাস পরপর আমদানি-রপ্তানির মূল্য নিষ্পত্তি করে।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে, জানাল কেন্দ্রীয় ব্যাংক

The post দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে, জানাল কেন্দ্রীয় ব্যাংক appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗