ভোলায় দেড় দশক ধরে ঝুঁকি নিয়ে চলাচল: সুপারি গাছের সাঁকোই ভরসা গার্ডার ব্রিজে

২০০৯ সালে নির্মাণ করা হয় ওই গার্ডার ব্রিজটি। তবে নির্মাণের মাত্র এক বছরের মাথায়, ২০১০ সালের দিকে ব্রিজটির পূর্ব পাশ ও মাঝের অংশের স্লাব ধসে খালে পড়ে যায়। এরপর দীর্ঘ ১৬ বছর ধরে ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ব্রিজটির ভাঙা অংশ দিয়ে চলাচলের কোনো উপায় না থাকায় পূর্ব পাশ ও মাঝখানে সুপারি গাছ ফেলে সাঁকো এবং পশ্চিম পাশে কাঠ দিয়ে মই তৈরি করে কোনোমতে পারাপার হচ্ছেন স্থানীয়রা।
Source - www.risingbd.com ↗