সুন্দরবনের দুবলার চরে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে আলোরকোল শুঁটকি পল্লিসংলগ্ন সাগরে প্রবল ঢেউ ও স্রোতের টানে তিনি তলিয়ে যান। তবে নিখোঁজ পর্যটকের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।