Bangladesh · 2026-11-07 00:00:47

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ২৭৬ জনে।

একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৪ জন হাম রোগী।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ৭৫ জনের।

এ নিয়ে সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ২৯৪ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৩৬ হাজার ৭১৪ জনের শরীরে।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৮২ জন। আর হাসপাতাল ছেড়ে গেছে ২ লাখ ২ হাজার ৩৯৪ জন।

The post হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗