জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর রাজধানীতে বড় ধরনের জনসমাগম ঘটিয়ে নিজেদের সাংগঠনিক শক্তি ও রাজপথের সক্ষমতার জানান দিতে চায় বিএনপি। সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা, ১১ দলীয় জোটের সঙ্গে মতবিরোধ, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তৈরি পোশাক খাতের অস্থিরতার মধ্যে দলটির এই কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।