মুক্তিযুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। অথচ জীবনের শেষ বিদায়েও তাঁর ভাগ্যে জুটল না রাষ্ট্রীয় সম্মান। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও প্রস্তুতি থাকার পরও গার্ড অব অনার ছাড়াই দাফন করা হয়েছে এই বীর মুক্তিযোদ্ধাকে।