সিলেটের পরিচিত মিষ্টি ও দুগ্ধজাত পণ্য বিক্রয় প্রতিষ্ঠান দুধওয়ালার উপশহর এবিসি পয়েন্টের আউটলেটে মিষ্টি কিনে বাংলা কিউআর (BANGLA QR) পদ্ধতিতে দাম পরিশোধ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। শুক্রবার (৬ নভেম্বর) নগদবিহীন লেনদেনে মানুষকে উৎসাহিত করতে এ কার্যক্রমে অংশ নেন তিনি।