দীর্ঘ ১০ মাস পর পর্যটকদের পদচারণায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে। তবে পর্যটক পরিবহন, যাত্রী গণনা ও পরিবেশ সংরক্ষণে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ঘাটতি দেখা গেছে। পর্যটকদের ট্রাভেল পাসের কিউআর কোড স্ক্যান করা হচ্ছে না। অন্যদিকে, যাতায়াত নিষিদ্ধ হলেও ছেঁড়াদিয়ায় ভিড় করছেন পর্যটকরা।