ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িতে নাতনির সাইনবোর্ড ভেঙে দিল এনসিপি নেতারা

ভাষাসৈনিক ও শহীদ বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ের ঐতিহাসিক বাড়ি সংরক্ষণ করে স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার দাবিতে সাইনবোর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শুক্রবার (৬ নভেম্বর) রাতে ঘোষণা দিয়েই বাড়িটির সামনে স্থাপিত সাইনবোর্ডটি ভাঙেন এনসিপির কুমিল্লা মহানগর শাখার নেতাকর্মীরা। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি আরমা দত্ত।
Source - www.risingbd.com ↗