Bangladesh · 2026-11-07 09:42:00

গাজী নজরুল ও আমির হামজার ঘটনায় গুম হয়ে গেছে জামায়াত: রাশেদ খান

গাজী নজরুল ও আমির হামজার ঘটনায় গুম হয়ে গেছে জামায়াত: রাশেদ খান
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত বিতর্কের ঘটনায় জামায়াতে ইসলামী কার্যত গুম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান লিখেছেন, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সাংবাদিকরা। শুরুতে তিনি কারও ফোনকল রিসিভ করছিলেন না। পরবর্তী সময়ে তাঁর মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়। পরে সাংবাদিকরা তাঁর বক্তব্য নিতে কুষ্টিয়ার বাড়িতে গেলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি বাড়িতে নেই।

তিনি আরও লেখেন, এ বিষয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির কে এম আলী মহসীনও কোনো মন্তব্য করছেন না। স্থানীয় সাংবাদিকদের ফোনও তিনি ধরছেন না বলে জানতে পেরেছেন।

সব মিলিয়ে গাজী নজরুল ইসলামের পর আমির হামজাকে ঘিরে ওঠা বিতর্কের ঘটনায় দল হিসেবে জামায়াতে ইসলামী কার্যত গুম হয়ে গেছে বলে মন্তব্য করেন রাশেদ খান।

Source - www.bd24live.com ↗