চট্টগ্রাম নগরের হালিশহর চৌচালা সমুদ্রপাড় ছেয়ে গেছে সাদা কাশফুলে। কাশফুলের ফাঁকে ফাঁকে ক্রিকেট খেলায় মেতে উঠেছেন অনেকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সময় পশ্চিম আকাশে অস্ত যেতে থাকে লাল সূর্য। গোধূলির আলোয় কাশফুলগুলো হয়ে ওঠে আরও রঙিন। দূরে বঙ্গোপসাগরের বুকে ছুটে চলে পণ্যবাহী জাহাজ। সাগরের বিশালতা, কাশফুলের শুভ্রতা আর অস্তগামী সূর্যের লাল আভা মিলিয়ে তৈরি হয় মনোমুগ্ধকর এক দৃশ্য।
কাশফুলের শুভ্রতায় হালিশহরমাঠে খেলা করছে তরুণেরাসূর্যের আলোতে ঝলমল করছে কাশফুলগুলো কাশফুলে সূর্যের আলোর ঝিকিমিকিকাশফুলের ফাঁকে সূর্য মাঠজুড়ে সাদা কাশফুল গোধূলির রঙে রঙিন কাশফুল
সাগরপাড়ে কাশফুল
Source - www.prothomalo.com ↗