লালমনিরহাট সদর উপজেলায় ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার খাতাপাড়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে একটি ট্রাক বুড়িমারীর দিকে যাচ্ছিল। পথে খাতাপাড়া মাজার এলাকায় ট্রাকটির সঙ্গে একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাদ্রাসাছাত্র হাবিবুর রহমান গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
লালমনিরহাট মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মাদ্রাসাছাত্র নিহত, আহত ৪

নাজমুস সাকিব সজীব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Source - www.bd24live.com ↗